
স্নান করতে নেবে ভাগীরথী নদীর জলে ২ শিশুর তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার স্টিমার ঘাটে। জানা গিয়েছে, প্রতিদিনের মতোই স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করছিলেন।
ঠিক তখনই দুই শিশু স্নান করতে নদীতে নামে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দীর্ঘক্ষণ দুটো বাচ্চা ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিল, খেলা করছিল। কিন্তু খেলতে খেলতে ঘাট থেকে অনেকটা দূরে হঠাৎ সরে যায় তারা। আশপাশে যারা স্নান করছিলেন, তা নিষেধও করেন।
কিন্তু বাচ্চারা হঠাৎই তলিয়ে যায়। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ ওই দুই নাবালকের পরিচয় জানার চেষ্টা করছে। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।
ছবি সৌজন্যে : নিজস্ব
