২ নাবালিকাকে আটকে রেখে যৌন হেনস্থা সরশুনায়

0
136
ছবি সৌজন্যে : নিজস্ব

ঘরে আটকে রেখে ২ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বেহালার সরশুনায়। ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরেকজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

জানা গিয়েছে বছর ১২-র দুই নাবালিকা বৃহস্পতিবার রাতে খেলতে বেরিয়েছিল। তারপর থেকেই তাদের আর খোঁজ মিলছিল না। এর ঘণ্টাখানেক পর ২ নাবালিকাকে সরশুনার চন্দ্রপল্লীর একটি ঘর থেকে উদ্ধার করা হয়। অভিযোগ বিশ্বজিৎ এবং তাঁর সঙ্গী কালু এই দুই নাবালিকাকে যৌন হেনস্থা করে।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার বিশ্বজিৎকে গ্রেফতার করে পুলিশ। তবে ঘটনার পর থেকেই এলাকা ছাড়া আরেক অভিযুক্ত কালু। তাঁর খোঁজ চলছে। দুই যুবক্কের বিরুদ্ধে পকসো ধারায় মামলা করা হয়েছে।