জাল পাসপোর্টকাণ্ডে অভিযুক্ত সমীরের আরও ২ সঙ্গী গ্রেফতার

0
118
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
জাল পাসপোর্টকাণ্ডে অভিযুক্ত সমীর দাসের আরও ২ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বারাসতের নবপল্লির বাসিন্দা সমীর দাসের বাড়ির কাছেই তাঁর এক সহযোগীর বাড়ি।
সেই ব্যক্তিই যাবতীয় নথি এবং হিসাবপত্র রাখতে বলে জানা গিয়েছে। সমীর দাসের গ্রেফতারির পর থেকে পলাতক ছিলেন ওই ব্যক্তি। প্রতিবেশীরা জানিয়েছেন এক বছর আগে সমীর দাসের একতলা বাড়ি ছিল। বছর ঘুরতেই সেই বাড়িকেই অট্টালিকা বানিয়েছেন সমীর। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে সমীর দাসের এক ছেলে ডেন্টিস্ট, অন্যজন পুলিশের কনস্টেবল। তবে তার কোথায় পোস্টিং তা প্রতিবেশীরা কেউই জানেন না। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে জাল নথি তৈরি করতে একেবারে রেটচার্ট বেঁধে দিয়েছিলেন সমীর দাস। এক একটি জাল নথির রেট ছিল এক একরকম। ভুয়ো আধার কার্ডের জন্য নিতেন ১৫ হাজার টাকা। বার্থ সার্টিফিকেটের জন্য ১২ হাজার।
প্যান কার্ড তৈরির রেট ছিল ৩ হাজার টাকা। পুলিশের দাবি মেডিক্যাল ভিসিা বা ট্যুরিস্ট ভিসায় এদেশে আসা বাংলাদেশের নাগরিকদের খুব সহজেই ভারতের বিভিন্ন নথি তৈরি করে দিতেন সমীর দাস।