গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International হিন্দু যুবককে পিটিয়ে খুনে ধৃত আরও ২!

    হিন্দু যুবককে পিটিয়ে খুনে ধৃত আরও ২!

    0
    110
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস নামে হিন্দু এক যুবককে পিটিয়ে খুন এবং দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে। ঘটনার বিভিন্ন ভিডিয়ো দেখে শনাক্ত করে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
    ফলে সব মিলিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২। ওই সময় আরও যাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাঁদের খোঁজেও তল্লাশি চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাতেই আশিকুর রহমান এবং কাইয়ুম নামে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দু’জনেরই বাড়ি ভালুকার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মামুন জানিয়েছেন, ধৃতেরা ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন। ভিডিয়ো দেখে তাঁদের চিহ্নিত করা হয়েছে। ভিডিয়োয় আরও যাঁদের মুখ দেখা গিয়েছে, তাঁদের খোঁজ চলছে। ময়মনসিংহের ঘটনায় আগেই ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
     নিহত দিপু চন্দ্র দাস জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস লিমিটেডে কর্মরত ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। ঘটনার পর তার ভাই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।