গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বাগুইআটিতে প্রোমোটার মারধরে গ্রেফতার আরও ২

    বাগুইআটিতে প্রোমোটার মারধরে গ্রেফতার আরও ২

    0
    125
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাগুইআটিতে প্রোমোটারকে মারধরের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত রমেন মণ্ডল ও শুভঙ্কর মণ্ডল। রাতভর তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
    এর আগে রবিবারই পুলিশ এই ঘটনায় শুভেন্দু মণ্ডল ওরফে বাবাইকে গ্রেফতার করে। এই নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, তোলাবাজি এবং অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বিধাননগর পুরনিগমে বৈধ অনুমতিতে প্রোমোটার কিশোর হালদার নিজের জমিতে বহুতল তৈরি করছেন। তাঁর অভিযোগ, তা সত্ত্বে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা তোলা চান। প্রথমবার কাউন্সিলরকে ৩ লক্ষ টাকা দেন বলেই দাবি ব্যবসায়ীর। তবে প্রতিদিনই দাবিদাওয়া বাড়তে থাকে। টাকা দিতে পারছিলেন না প্রোমোটার।
    শনিবার কাউন্সিলর নিজেই প্রোমোটারের কাছে আসেন বলেই দাবি। তাতে দাবিপূরণ করতে পারেননি প্রোমোটার।রবিবার কাউন্সিলরের অনুগামী হিসাবেই পরিচিত ছাত্রনেতা গোবিন্দ দাস, শুভেন্দু ওরফে বাবাই-সহ কমপক্ষে ৪০ জন প্রোমোটারের উপর চড়াও হয়।