গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বালেশ্বরের কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় গ্রেফতার আরও ২

    বালেশ্বরের কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় গ্রেফতার আরও ২

    0
    80
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ওড়িশার বালেশ্বরের কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম জ্যোতিপ্রকাশ বিসওয়াল এবং শুভ্র সম্বিত নায়েক।
    রবিবার রাতে তাঁদের গ্রেফতার করেছে ওড়িশা ক্রাইম বেঞ্চ। পুলিশ সূত্রে খবর, ধৃত জ্যোতিপ্রকাশ বালেশ্বরের ওই কলেজেরই ছাত্র। শুভ্র সম্বিত ওই কলেজের ছাত্র না হলেও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ-এর রাজ্য যুগ্ম সম্পাদক। ওড়িশা ক্রাইম ব্রাঞ্চের এক কর্তা জানিয়েছেন, বালেশ্বর কলেজের ওই ছাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁচাতে গিয়েছিলেন জ্যোতিপ্রকাশ।
    গুরুতর জখম হয়েছিলেন তিনি। কটকের স্থানীয় এক হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। সেই কারণেই প্রথমে কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনার প্রথমে জ্যোতিপ্রকাশকে সন্দেহের তালিকায় রাখা হয়নি। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে নতুন তথ্য।