উত্তরপাড়া ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও ২

0
338
ছবি সৌজন্যে : নিজস্ব
হুগলির বন্ধ হিন্দমোটর কারখানায় ঘুরতে যাওয়া নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন দুই যুবক।
ধর্ষণের সময় মূল অভিযুক্ত তৃণমূলের কর্মী এবং নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে দাবি করা যুবকের বন্ধু তাঁরা। হিন্দমোটর-কাণ্ডে এর আগেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাকড়াও করা হয় নির্যাতিতার এক বন্ধুকেও। ওই নাবালকের সঙ্গে মেয়েটি বন্ধ হয়ে যাওয়া হিন্দমোটর কারখানায় ঢুকেছিল। তার পরেই মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
৮ জানুয়ারি থেকে এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে উত্তরপাড়া থানা এলাকায়। অন্যদিকে, গ্রেফতারির পরেই পুলিশ জানিয়ে দেয়, অভিযুক্ত আদৌ সিভিক ভলান্টিয়ারের কাজ করেন না। বিরোধীদের দাবি, প্রথম থেকেই অভিযুক্তকে আড়াল করতে চাইছে পুলিশ।