বেঙ্গালুরুতে ৭৫ কোটির নিষিদ্ধ মাদক-সহ গ্রেফতার ২ নাইজেরিয়

0
124
ছবি সৌজন্যে : এক্স
বেঙ্গালুরু বিমানবন্দরে দুই নাইজেরিয়  মহিলাকে ৩৭ কেজিরও বেশি মাদক সহ গ্রেফতার করা হয়েছে । ওই মাদকের বাজারমূল্য প্রায়  ৭৫কোটি টাকা বলে জানিয়েছে  পুলিশ। ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার, অনুপম আগরওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, দিল্লি থেকে উড়ান বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করতেই বাম্মা ফান্টা ও অ্যাবিগেল অ্যাডোনিস নামে দুই নাইজেরিয়ান মহিলার ট্রলি ব্যাগ তল্লাশি করা হয় ।
সেখান থেকেই কয়েক  কোটি টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে । ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, পাসপোর্ট এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে । পুলিশ জানিয়েছে , এই দুই নাইজেরিয়  দিল্লিতে বসবাস করত এবং গোটা দেশে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।