গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ৪-এ ২ আপ, বিজেপি-কংগ্রেসের ঝুলিতে ১টি আসন

    ৪-এ ২ আপ, বিজেপি-কংগ্রেসের ঝুলিতে ১টি আসন

    0
    143
    ছবি সৌজন্যে : এক্স
    দেশের চার রাজ্যের পাঁচ বিধানসভা আসনে উপনির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে সোমবার। নদিয়ার কালীগঞ্জে জয়ী হয়েছেন তৃণমূলের আলিফা আহমেদ। গুজরাটে ভিসাভাদার আসনে জয়ী হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির প্রার্থী।
    অন্যদিকে কাদি কেন্দ্র থেকে জয়ী হয়েছে সেরাজ্যের শাসক দল পদ্মফুলের প্রাথী রাজেন্দ্র কুমার দানেশ্বর চাভদা। অন্যদিকে, কেরালায় ক্ষমতাসীন বিজায়নের দলকে হারিয়ে নীলম্বুর কেন্দ্রে জয়লাভ করেছে কংগ্রেস প্রার্থী আর্যদান শওকথ। পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্র ধরে রেখেছে ক্ষমতাসীন আপ। কেরালার নীলাম্বুর বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল সর্বোচ্চ ৭৩ দশমিক দুই ছয় শতাংশ।
    সবথেকে কম ভোট পড়েছে পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমে। সেখানে ভোট পড়েছিল ৫১ দশমিক তিন তিন শতাংশ। এই নির্বাচন বিজেপি এবং ইন্ডিয়া জোটের কাছে অ্যাসিড টেস্ট ছিল। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও কেরালার জন্য কারণ আগামী বছর এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে।