
পাঞ্জাবের অমৃতসর পুলিশ পাক আইএসআই এজেন্ট সন্দেহে গ্রেফতার করেছে দ জনকে। গ্রেফতার পলক শের মসীহ ও সুরজ মসাহ নামে দুই ব্যক্তি। তাদের বিরুদ্ধে অভিযোগ, সাধারণ মানুষের ছদ্মবেগে দীর্ঘদিন থেকেই ভারতের মাটিতে এই ধরনের কাজ চালাচ্ছিল তারা।
ইতিমধ্যেই অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পলক ও সুরজের যোগাযোগ ছিল জেলবন্দি হরপ্রীত সিংয়ের সঙ্গে। হরপ্রীত বর্তমানে অমৃতসর জেলে বন্দি। সে কোন কোন কাজে পলক-সুরজকে সাহায়্য করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রে খবর অত্যন্ত স্পর্শকাতর জায়গার ছবি তুলেছে পলক-সুরজ। সম্প্রতি রাজস্থানের জয়সলমীর থেকে পাঠান খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভারত-পাক সীমান্তে ভারতীয় সেনার ছবি ও ভিডিও তুলে পাকিস্তানি হ্যান্ডেলারদের পাঠাচ্ছিল বলে অভিযোগ তার বিরুদ্ধে।
