গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বিহারের ভোটার তালিকায় পাক নাগরিকের নাম!

    বিহারের ভোটার তালিকায় পাক নাগরিকের নাম!

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স

    বিহারের ভোটার তালিকায় পাকিস্তানের নাগরিকের নাম থাকার অভিযোগ ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি পড়শি রাজ্যে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় পরিমার্জন চালিয়েছে নির্বাচন কমিশন। তারপর সেই সমীক্ষার ভিত্তিতে প্রকাশিত খসড়া তালিকাতেই উঠে এসেছে পাকিস্তানের এক বৃদ্ধার নাম।

    বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রক ভিসার মেয়াদ উত্তীর্ণ বিদেশি নাগরিকদের একটি তালিকা প্রকাশ করে। সেখানেই মেলে ওই বৃদ্ধারও নাম। এমনকি, গত ১১ই অগাস্ট স্বরাষ্ট্রমন্ত্রী শাহের দফতর থেকে তাকে একটি নোটিসও পাঠানো হয়েছে। বর্তমানে বিহারের ভাগলপুরেই রয়েছেন ওই পাক নাগরিক। নাম ইমরানা খানাম। স্থানীয়রা জানিয়েছেন, তার বেশ বয়স হয়েছে। বিছানা থেকেও উঠতে পারে না। নিজের দৈনন্দিন কাজও কারওর সাহায্য ছাড়া তার পক্ষে করা অসম্ভব।

    প্রশাসন সূত্রে খবর, ওই বৃদ্ধার থেকে ১৯৫৬ সালের একটি পাকিস্তানি পাসপোর্ট উদ্ধার হয়েছে। ১৯৫৮ সালে ভিসা নিয়ে ভারতে এসেছিলেন ইমরানা। তারপর থেকে যান এখানেই। অবশ্য, তার পরিবার-পরিজন বলতে কেউ রয়েছে কিনা তা জানা যায়নি।