গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk জম্মুতে সেনা-জঙ্গির গুলির লড়াই, নামল প্যারা কমান্ডো

    জম্মুতে সেনা-জঙ্গির গুলির লড়াই, নামল প্যারা কমান্ডো

    0
    254
    Army militants gunfight in Jammu para commandos came down
    Army militants gunfight in Jammu para commandos came down
    অনন্তনাগের কয়েক ঘণ্টার মধ্যেই জম্মুর কিস্তওয়াড়ে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে।
    সেনা সূত্রে খবর, জইশের কয়েকজন জঙ্গিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। দু’পক্ষের মধ্যেই গুলির লড়াই জারি রয়েছে। এই অভিযানে নামানো হয়েছে প্যারা কমান্ডোও।কিস্তওয়াড়ের একটি প্রত্যন্ত জঙ্গলে জঙ্গিদের গতিবিধির খবর পেয়েই রবিবার সকালে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এই অভিযানে যোগ দেয় প্যারা কমান্ডোও। নৌনাত্তা এবং নাগেনি পেয়াস এলাকা সংলগ্ন ওই জঙ্গলে তল্লাশি অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। পুরো জঙ্গল ঘিরে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে। কিস্তওয়াড়েই রয়েছে তিনটি বড় বিদ্যুৎ প্রকল্প কাওয়ার, কেরু, পাকাল-ডুল। বিদ্যুৎপ্রকল্পগুলির কাছেই এই গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।শনিবারই অনন্তনাগে তল্লাশি অভিযান চালানোর সময় অতর্কিতে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ১৯ রাষ্ট্রীয় রাইফেলসের ২ জওয়ান নিহত হন।