
ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২ জওয়ানের।জানা গিয়েছে, রবিবার সুকমা জেলায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চলছিল।
সেই সময় জাগারগুন্ডা থানা এলাকার অধীনে সিলগার এবং তেকুলাগুডেমের মাঝে আইইডি বিস্ফোরণ ঘটে। আর তাতেই মৃত্যু হয় সিআরপিএফ কোবরা ২০১ নম্বর ব্যাটেলিয়নের দুই জওয়ানের। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে তাদের দেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, ওই এলাকার কাছাকাছি নকশালরা লুকিয়ে আছে বলে অনুমান জওয়ানদের। ফলে ওই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে তাঁরা।সুকমার পুলিশ সুপার কিরণ চবন বলেছেন, জগারগুণ্ডা এলাকায় ক্যাম্প সিলগার থেকে ২০১ কোবরা ব্যাটালিয়নের দলটি আরওপি ডিউটির সময় তেকাল গুদেমে যাচ্ছিল। আধাসামরিক বাহিনী কনভয়ে ট্রাক ও বাইক ছিল। পথে মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালক ও সহকারী চালকের। তবে বাকি সব জওয়ানরা নিরাপদে রয়েছেন।এদিকে, পুলিশ এদিন সুকমার জঙ্গল থেকে জালনোট আর প্রিন্টার মেশিন উদ্ধার করেছে। এছাড়াও সেখান থেকে অস্ত্রও উদ্ধার করেছে। মনে করা হচ্ছে .মাওবাদীরা গ্রামবাসীদের মিথ্যা বলে জাল নোট ছড়িয়ে দিচ্ছে।








