
ফুটবল খেলে বালির বারেন্দ্রপাড়া গঙ্গার ঘাটে বন্ধুদের সঙ্গে স্নানে নেমে তলিয়ে গেল দুই ছাত্র। খবর পেয়ে বালি থানার পুলিশ ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে।
জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে অন্যদের সঙ্গে ফুটবল খেলছিল ক্লাস নাইন, টেনের দুই ছাত্র আয়ূস শর্মা এবং যোগেশ সিপানি। বেলুড়ের দেবাঙ্গন আবাসন এবং অন্যজন অশোক বিহার আবাসনের বাসিন্দা। এদের একজন এমসিকেডি এবং অন্যজন অগ্রসেন বয়েস স্কুলের ছাত্র।
বালির বারেন্দ্রপাড়ার গঙ্গার ঘাট সংলগ্ন ওই মাঠে প্রতিদিনই ছেলেরা ফুটবল খেলে। মঙ্গলবার খেলার পর অন্য বন্ধুদের সঙ্গে স্নানে নেমেছিল আয়ূস ও যোগেশ। তখনই দুই বন্ধু গঙ্গায় তলিয়ে যায়।








