গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National পহেলগাঁও কাণ্ডে এনআইএ-র জালে ২ জঙ্গি

    পহেলগাঁও কাণ্ডে এনআইএ-র জালে ২ জঙ্গি

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স
    পহেলগাঁও নৃশংস জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগ ২ লস্কর জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। সূত্রে খবর তাদের দু জনের নাম পারভেজ আহমেদ জোঠর এবং বশির আহমেদ জোঠর।
    পারভেজ পহেলগাঁয়ের বাটকোটের বাসিন্দা। বসিরের বাড়ি হিল পার্কে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ভাবে ধৃতেরা স্বীকার করেছেন, পহেলগাঁও হানায় জড়িত জঙ্গিদের খাওয়া-দাওয়া, যাতায়াত এবং থাকার ব্যবস্থা করেছিলেন তারা।
    ধৃতেরা এ-ও জানিয়েছেন, যে তিন জঙ্গিকে তারা আশ্রয় দিয়েছিলেন, তারা সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার সদস্য এবং পাকিস্তানি নাগরিক।