২টি বাঘ, আতঙ্কে পাথরপ্রতিমা

0
172
ছবি সৌজন্যে : নিজস্ব

একটি নয় দুটি বাঘ পাথরপ্রতিমার জি প্লটে, সপ্তাহপার হয়ে গেলেও বাঘের আতঙ্কে ঘরবন্দি এলাকার মানুষ চলছেই সচেতনতামূলক মাইক প্রচার। দুপুর থেকে মাইক প্রচার শুরু হয়েছে  প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি প্লট এলাকায়, একটি বাকিরা আতঙ্ক কাটতে না কাটতে দুটি বাঘের আতঙ্ক তারা করছে এলাকার মানুষের।

এক প্রকার গৃহবধূ এলাকাবাসী। তাদের সচেতন করতে শুরু হয়ে গেল গোবর্ধনপুর কোস্টাল থানার পক্ষ থেকে সচেতনতামূলক মাইক প্রচার।

গত প্রায় ৮ দিন আগেকুলতলি মৈপীঠে বাঘের আতঙ্ক ছড়ায়, পরের দিন ঠাকুরান নদীর অপর পারে  দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের কেপ্লট দ্বীপের হাজার বিঘা এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী, বন দফতরের লোকজন সারারাত্রি ধরে তোলপাড় চালায় বাঘের খোঁজে বাঘের পায়ের ছাপ মিললেও দেখতে পাওয়া যায়নি বাঘ মামা-কে।