
তোলা না দেওয়ায় নিউমার্কেটের ২ ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূলের দুই সংগঠন একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে।
জানা গিয়েছে শনিবার রাতে ব্যবসা সেরে বাড়ি ফেরার পথে এসএসকেএম হাসপাতালের সামনে মন্ত্র সিং এবং তাঁর ভাইয়ের স্কুটি আটকায় ১০-১২ জন দুষ্কৃতী। এরপর এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেনিয়াপুকুর থেকে মহম্মদ সাবরেজ এবং মহম্মদ জাভেদ নামে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এরাও নিউ মার্কেট এলাকায় হকারি করে। ২ অভিযুক্তকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। আক্রান্ত ব্যবসায়ীদের অভিযোগ ফুটপাথে ব্যবসার জন্য এর আগে তারা ৩ লাখ টাকা দিয়েছিলেন। ফের তাদের কাছ থেকে ২ লাখ টাকা দাবি করা হয়।
তা দিতে রাজি না হওয়ায় এই হামলা। তৃণমূলেরই হকার ইউনিয়নের নেতা সেফ আলির বিরুদ্ধে অভিযোগ। যদিও তিনি তৃণমূলের আরেক সংগঠনের দিকে আঙুল তুলেছেন।








