গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home West Burdwan লোহাপাচারের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার ২ তৃণমূল নেতা

    লোহাপাচারের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার ২ তৃণমূল নেতা

    0
    1046
    LOHA PACHARER AVIJOGE DURGAPUR A GREFTAR 2 TMC NETA (1)
    LOHA PACHARER AVIJOGE DURGAPUR A GREFTAR 2 TMC NETA (1)

    মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই লোহাপাচারের অভিযোগে দুর্গাপুরের ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুর ৩ নম্বর ব্লক সহসভাপতি রিন্টু পাঁজা এবং প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দীকে দুর্গাপুর কোকওভেন থানায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে।

    রিন্টু পাঁজা দুর্গাপুরের ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামীও। তাঁদের বিরুদ্ধে লোহাপাচারের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাদের কলার ধরে গ্রেফতারের কথা বলেছিলেন।

    যদিও অভিযুক্ত তৃণমূল নেতাদের দাবি দল পাশে রয়েছে। এদিকে ২ তৃণমূল নেতার গ্রেফতারিতে বিজেপি, কংগ্রেসের দাবি পুরোটাই আইওয়াশ।

    ছবি  সৌজন্যে : নিজস্ব