
গোসাবার সম্ভু নগর এলাকায়শুট আউট এর ঘটনায় এলাকায় চাঞ্চল্য। । গতকাল রাতে তৃণমূলের দুই কর্মী শম্ভু মন্ডল এবং পলাশ গায়েন পোস্টার এবং বিধান নিয়ে বাড়িতে ফিরছিলেন সেই সময় তাদের লক্ষ্য করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।
প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, দ্বিতীয় গুলি দিব্যেন্দু গায়েনের ডান পায়ে লাগে, তৃতীয় গুলি দাঁড়িয়ে থাকা গাড়ির গায়ে লাগে গুলির আওয়াজে এলাকার মানুষজন বেরিয়ে আসে,এরপরেই চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।আহত কে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতাল নিয়ে যায়, সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতায়।
বর্তমানে তিনি কলকাতাতেই চিকিৎসাধীন। এলাকায় এখনো বহাল উত্তেজনা। তৃণমূলের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে। অন্যদিকে বিজেপির দাবি নিজেরা পায়ে গুলি করে নাটক করছে ভোটে জেতার জন্য।তদন্ত শুরু করেছে পুলিশ।
