গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home East Burdwan মেমারিতে ট্রেনে কাটা পড়ে মৃত ২ মহিলা

    মেমারিতে ট্রেনে কাটা পড়ে মৃত ২ মহিলা

    0
    738
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই মহিলার মৃত্যু হয়েছে বর্ধমানের মেমারিতে। জানা গিয়েছে বাঁকুড়ার খাতরা থেকে এক শিশু সহ ৬ মহিলা হুগলির খন্যানে আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন।

    বাঁকুড়া-মশাগ্রাম শাখার মশাগ্রাম স্টেশনে নেমে সড়কপথে মেমারিতে যান তাঁরা। এরপর মেমারি স্টেশনে টিকিট কেটে ওভারব্রিজে না উঠে রেললাইন পেরোচ্ছিলেন তাঁরা। এক শিশু সহ ৪ জন প্ল্যাটফর্মে উঠে পড়লেও বছর ৪০-র ঝর্ণা ভুঁইয়া এবং ৩৮ বছরের পাখি ভুঁইয়া প্ল্যাটফর্মে উঠতে পারেননি।

    তখনই ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে কাটা পড়েন ২ মহিলা। ছিন্নভিন্ন হয়ে যায় দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যান আরপিএফ ও জিআরপি কর্মীরা। ঘটনার জেরে আপ লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল।