গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কুবেরেশ্বর ধামে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত ২ মহিলা

    কুবেরেশ্বর ধামে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত ২ মহিলা

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স
    মধ্যপ্রদেশের কুবেরেশ্বর ধামে পুণ্যার্থীদের বিপুর ভিড়ের জেরে হুড়োহুড়িতে পদপিষ্টে দুই মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জনেরও বেশি। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রের দাবি। পুলিশ সূত্রে খবর, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
    প্রতি বছর শ্রাবণ মাসে কুবেরেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে। এ বছরেও সোমবার থেকেই পুণ্যার্থীদের সংখ্যা বাড়ছিল। মঙ্গলবার ভিড়ের পরিমাণ আরও বাড়ে। ফলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। বুধবার কাঁওয়ার যাত্রা বার হওয়ার কথা রয়েছে ওই মন্দির থেকে। পণ্ডিত প্রদীপ মিশ্রের নেতৃত্বে ওই যাত্রার আয়োজন করা হয়েছে।
    কাঁওয়ার যাত্রা উপলক্ষে বিপুল পুণ্যার্থীর সমাগম হয়। ফলে আচমকা বিপুল পুণ্যার্থী এসে পড়ায় পরিস্থিতি বেসামাল হয়ে পড়ে। কী কারণে আচমকা হুড়োহুড়ি পড়ল পুণ্যার্থীদের মধ্যে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিস্থিতি তড়িঘড়ি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও দাবি।