মহিলাকে যৌন নির্যাতনে অভিযুক্ত ২ যুবক 

0
208
ছবি সৌজন্যে : নিজস্ব
রাতে শৌচকর্মের জন্য ঘরের বাইরে বেরোতেই এক মহিলাকে মুখ চেপে তুলে নিয়ে যৌন নির্যাতন অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া থানা এলাকায়।
অভিযোগ, রবিবার রাতে শৌচকর্মের জন্য ঘরের বাইরে নলকূপের কাছে গিয়েছিলেন মহিলা। তখনই এলাকার দুই ব্যক্তি ওই মহিলাকে মুখে কাপড় দিয়ে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে হাত মুখ বেঁধে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। মহিলাকে সেখানেই হাতমুখ বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। সকালে পরিবারের লোকজন মহিলাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ভুট্টার জমির পাশে অচৈতন্য অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা পুলিশের কাছে জানায় ওই মহিলা ও তার পরিবারের লোকজন।
ঘটনার খবর পেয়ে রতুয়া থানার পুলিশ তদন্তে নামে। গোটা বিষয় খতিয়ে দেখতে সোমবার ঘটনাস্থলে যায় রতুয়া থানার পুলিশ।