গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home South 24 Pgs সুন্দরবনে বিয়ে করলেন ২ তরুণী, সাক্ষী গ্রাম

    সুন্দরবনে বিয়ে করলেন ২ তরুণী, সাক্ষী গ্রাম

    0
    207
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার রিয়া সর্দার ও কুলতলির বকুলতলার বাসিন্দা রাখী নস্কর বিবাহবন্ধনে আবন্ধ হয়েছেন।
    ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছেন রিয়া। বড় হয়েছেন মাসি মেসোর কাছে। রাখীর শৈশব কেটেছে একান্নবর্তী পরিবারে। দু’জনেই পেশায় নৃত্যশিল্পী। তাঁদের পরিচয় হয়েছিল ফোনে। সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেমের পর দুই যুবতী সিদ্ধান্ত নেন একসঙ্গে থাকবেন তাঁরা। দু’জনে জানতেন, কাজটা সহজ হবে না। সামাজিক বাধা আসবে। আসবে কটাক্ষ ও কটূক্তি। তবু তাঁরা একসঙ্গে থাকার লড়াই থেকে সরেননি। ভয়, সঙ্কোচকে দূরে রেখে সাতপাকে বাঁধা পড়েছেন সুন্দরবনের দুই যুবতী।
    রিয়ার কথায়, তাঁরা তাঁদের ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন। বাইট: রিয়া সর্দার অন্যদিকে রাখী বলেছেন, সারাজীবন একসঙ্গেই থাকবেন তাঁরা। তবে বাড়িতে কেউ এই সম্পর্ক মেনে নেয়নি বলে আক্ষেপ করেছেন রাখী।