গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কাফ সিরাপ খেয়ে মৃত ২০ শিশু, গ্রেফতার মালিক 

    কাফ সিরাপ খেয়ে মৃত ২০ শিশু, গ্রেফতার মালিক 

    0
    84
    ছবি সৌজন্যে : এক্স
    বিষাক্ত কাশির ওষুধ খেয়ে বিভিন্ন রাজ্যে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় এ বার গ্রেফতার হয়েছে তামিলনাড়ুর ওষুধ প্রস্তুতকারক সংস্থা স্রেসান ফার্মা’র মালিক রঙ্গনাথন। বুধবার গভীর রাতে চেন্নাই থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ।
    থানায় এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্প্রতি মধ্যপ্রদেশে ২০টি শিশুর মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানেও একই ওষুধ খেয়ে বেশ কয়েক জন শিশুর অসুস্থ হয়ে পড়ার কথা শোনা যায়। কোল্ডরিফ নামে বিষাক্ত একটি কাশির সিরাপ খেয়েই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। স্রেসান ফার্মা নামে তামিলনাড়ুর যে সংস্থা ওই ভেজাল কাশির সিরাপ তৈরি করেছিল, তার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
    তার ভিত্তিতেই বুধবার গভীর রাতে চেন্নাই থেকে রঙ্গনাথনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গত বেশ কয়েক দিন ধরেই তামিলনাড়ু পুলিশও তাঁকে খুঁজছিল। এমনকি, রঙ্গনাথনের বিষয়ে কোনও তথ্য দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে।