কালবৈশাখীর তাণ্ডবে উত্তরপ্রদেশ মৃত ২০, বিহারে ১৪

0
30
ছবি সৌজন্যে : এক্স
তীব্র দাবদাহের পরে দেশ জুড়েই দেখা গিয়েছে আবহাওয়ার ভোলবদল। ঝড়বৃষ্টির জেরে একাধিক দুর্ঘটনায় শুধুমাত্র উত্তরপ্রদেশেই মৃত কমপক্ষে ২০ জন।
প্রতিবেশী রাজ্য বিহারে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এ ছাড়া উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ড এবং জম্মু-কাশ্মীরেও কয়েক জনের মৃত্যুর খবর মিলেছে। পশ্চিমবঙ্গেও ঝড়বৃষ্টির দাপটে মৃত্যু হয়েছে আটজনের এবং জখম আরও অনেকে। ঝড়ের দাপটে বিভিন্ন রাজ্যে বিদ্যুতের খুঁটি এবং গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে গিয়েছে। ট্রেন লাইনের উপর গাছ ও খুঁটি ভেঙে পড়ায় অনেক জায়গায় থমকে যায় ট্রেন চলাচলও। এ ছাড়াও, খারাপ আবহাওয়ার জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও। দুর্যোগের জেরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড এবং পূর্বাঞ্চল এলাকার। উত্তর-পূর্ব রেলের বারাণসী ডিভিশনের চৌরিচৌরা এবং গৌরী বাজার স্টেশনের মাঝে রেল লাইনের উপর একাধিক বড় গাছ ভেঙে পড়েছে। ওরাই এবং ভুয়া স্টেশনের মাঝে ওভারহেডের বৈদ্যুতিক তার ছিঁড়ে ঝাঁসি-লক্ষ্ণৌ সেকশনেও ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিহারেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টির কারণে পশ্চিম চম্পারণ জেলায় গণ্ডক নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করেছে।