দুর্গাপুরে নেকড়ের কামড়ে জখম ২০

0
1485
ছবি সৌজন্যে : নিজস্ব

পুরুলিয়ায় বাঘের দেখা না মিললেও দুর্গাপুরে নেকড়ের কামড়ে জখম হয়েছেন ২০ জন। নেকড়ে ধরতে বনদফতরের কর্মীরা আসরে নামলেও গোবিন্দপুরের জঙ্গলে নেকড়ের দেহ মেলে।

তাতেই নেকেড়েকে পিটিয়ে মারার অভিযোগ জোরালো হয়েছে। তবে রেঞ্জার প্রণব কুমার দাস জানিয়েছেন নেকড়েটি হৃদরোগে আক্রান্ত হতে পারে। জানা গিয়েছে শুক্রবার ভোর থেকে বুদবুদ থানার দেবশালার গোবিন্দপুর এলাকায় বহু মানুষকে আক্রমণ করেছে নেকড়েটি। এক শিশু সহ ২০ জনকে জখম করে। এদের মধ্যে বেশকয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে প্রথমে পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। শিশুটি ভর্তি রয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। সকাল থেকে নেকড়েটিকে ধরতে ঘুম উড়ে যায় বনদফতরের।

ঘুম পাড়ানি বন্দুক নিয়ে নেকড়ের খোঁজে তল্লাশি শুরু করেন বনদফতরের কর্মীরা। এরপর জঙ্গলের মধ্যে দেহ মেলে।