গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Birbhum রামপুরহাটে উদ্ধার ২০ হাজার ডিটোনেটর, ১৫ হাজার জিলেটিন স্টিক

    রামপুরহাটে উদ্ধার ২০ হাজার ডিটোনেটর, ১৫ হাজার জিলেটিন স্টিক

    0
    296
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বীরভূমের রামপুরহাটের জঙ্গলে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার সকালে জেলা এনফোর্সমেন্টের বিশাল বড় দল সেখানে হানা দেয়।
    ২০ হাজার ডিটোনেটর ও ১৫ হাজার জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে বলে খবর। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কাছে গোপন খবর গিয়েছিল বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে বিশাল ফোর্স নিয়ে রামপুরহাটের হস্তিকাদা এলাকার ওই বনের ভিতর ঢোকা হয়। বনের বেশ কিছুটা ভিতরে একটি ছোট পরিত্যক্ত ঘর দেখতে পাওয়া যায়। সেই ঘরের ভিতর ঢুকতেই হতবাক হন আধিকারিকরা। থরে থরে পেটি সাজানো ছিল সেখানে। পেটির ভিতর থেকে বেরিয়ে পড়ে ডিটোনেটর ও জিলেটিন স্টিক।
    কেন ওই বিপুল পরিমাণ বিস্ফোরক সেখানে মজুত করা ছিল। এর সঙ্গে কি নাশকতার কোনও ছক রয়েছে। সেই সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।