গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ!

    হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ!

    0
    99
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হরিদেবপুরে বন্ধুর জন্মদিনের পার্টিতে বছর কুড়ির এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রাক্তন প্রেমিক চন্দন মল্লিক ও তার বন্ধু। তরুণী একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে।
    অভিযুক্ত চন্দন মল্লিক ও তার বন্ধু দেবাংশু বিশ্বাস পলাতক। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ করেছেন তরুণী। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। পলাতক দুই অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রিজেন্ট পাক এলাকায় একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ সেখানে তিনি গণধর্ষণের শিকার হন তিনি। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে এক যুবকই প্রথম তাঁকে অন্য এক যুবকের বাড়িতে নিয়ে যান। তারপরই ঘটে যায় ওই নারকীয় ঘটনা। ধর্ষণের পর দীর্ঘক্ষণ নির্যাতনও চালানো হয় বলে অভিযোগ। অবশেষে দীর্ঘ সময় পর কোনওমতে ওই বাড়ি ছাড়তে সক্ষম হন তরুণী। পরিবারের সদস্যদের সবটা খুলে বলেন। তারপর সোজা চলে যান পুলিশের কাছে।
    পুলিশ ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। তরুণীর পাশাপাশি কথা বলা হচ্ছে তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গেও। দুই যুবকের খোঁজেও জোরকদমে শুরু হয়েছে তল্লাশি।