
এসআইআর নিষ্পত্তিতে শনিবার ভিন রাজ্য থেকে আসছেন ২০০ বিচারক। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার থেকে বিচারকরা এরাজ্যে আসবেন বলে খবর। বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তির কাজ দ্রুত সম্পন্ন করতেই বিচারকরা রাজ্যে আসছেন।
এই প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন ইতিমধ্যে সাড়ে ৬ লাখ বিবেচনাধীন ভোটারের নথি যাচাই হয়ে গিয়েছে। এতে অনুমান করাই যায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে। পাশাপাশি রাজ্যে নির্দিষ্ট সময়েই ভোটের ইঙ্গিত দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। ৮ মার্চ থেকে ১০ মার্চ কলকাতায় থাকবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই সফরের আগে রাজ্যে ভোট নিয়ে কার্যত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।
মনোজ আগরওয়াল বলেছেন কমিশনের ফুল বেঞ্চ চার রাজ্যে ঘুরে ফেলেছে। এখানে এসে ভোটের প্রস্তুতি দেখবে ৯, ১০ তারিখ।
