
বেঙ্গালুরুর পর এবার দিল্লিতে জল অপচয় করলেই ২ হাজার টাকা জরিমানা।সাংবাদিক সম্মেলনে দিল্লির মন্ত্রী অতীশি মারলেনা বলেছেন, দিল্লির বহু এলাকা জল সঙ্কটে ভুগছে।
তাই দিল্লিবাসীকে বিচক্ষণতার সঙ্গে জলের ব্যবহার করতে হবে।যদি গাড়ি ধোয়া, বাণিজ্যিক উদ্দেশ্যের জন্য অতিরিক্ত জল ব্যবহার করা হয় তাহলে ২ হাজার টাকা জরিমানা করা হবে।পাশাপাশি রাজধানীর জলের ট্যাঙ্কগুলি ওভারফ্লো হলেও জরিমানা ধার্য করা হবে।এছাড়াও দিল্লিতে জল অপচয়ের ঘটনাগুলি খতিয়ে দেখতে ২০০ টি দল গঠন করা হয়েছে।এই দলগুলি আবাসিক এলাকা পরিদর্শন করবে এবং পানীয় জলের অপচয় হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে। সেখানে পাইপ থেকে জল দিয়ে গাড়ি ধোয়া, জলের ট্যাঙ্কগুলি উপচে পড়া, বাণিজ্যিক ব্যবহারের জন্য গার্হস্থ্য জল ব্যবহার এবং নির্মাণ সাইটে পানীয় জল ব্যবহার করলে জল অপচয় হিসাবে বিবেচিত হবে। অতীশি মারলেনার অভিযোগ, হরিয়ানা সরকার চলতি মাসে দিল্লিকে তার অংশের জল দিচ্ছে না। ১ মে ওয়াজিরাবাদে জল স্তর ছিল ৬৭৪.৫। এখন তা কমে দাঁড়িয়েছে ৬৬৯.৮। এর ফলে বেশ কিছু এলাকায় জনের সঙ্কট সংকট দেখা দিয়েছে।








