
সামরিক সংঘাত শুরুর ১০০ ঘণ্টারও কম সময়ে ইরানের দু’হাজার জায়গাকে নিশানা করেছে ইজরায়েল-আমেরিকা। শুধু তা-ই নয়, সে দেশের নৌসেনার একটি ডুবোজাহাজ-সহ মোট ১৭টি জাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে।
আবার দাবি করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। একইসঙ্গে তারা দাবি করেছে, বি১, বি২ বম্বার দিয়ে ইরানের সার্জিক্যাল স্ট্রাইক’ও করা হয়েছে। মার্কিন নৌসেনাকর্তা অ্যাডমিরাল ব্র্যাড কুপার একটি ভিডিয়োবার্তায় এমনই দাবি করেছেন।
এই অভিযান প্রসঙ্গে অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তছনছ করে দেওয়া হয়েছে। কুপারের দাবি, বি১, বি২ বম্বারকে কাজে লাগিয়ে হামলা আরও ধারালো করা হয়েছে ইরানের বিরুদ্ধে।
