
পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় ২০ হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে জনসভার আগেই পতাকা নেড়ে প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী।
গ্রামীণ ও শহরকেন্দ্রিক মিলিয়ে ২০ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি করবে রাজ্য সরকার। রাজ্যের কোষাগার থেকে এই প্রকল্পে খরচ হবে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রীর পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পকে ঢপশ্রী প্রকল্প বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন এই প্রকল্পের টেন্ডার-র বাস্তবতা জানান দিচ্ছে যে রাজ্য সরকারের ওপর মানুষ আস্থা হারিয়েছে।
খোঁচা দিয়ে বলেছেন কৃষ্ণনগরের মঞ্চ থেকে মাননীয়া যতই হম্বিতম্বি করুন না কেনো পথশ্রী প্রকল্পে ২০ হাজার কিলোমিটার রাস্তা দূর অস্ত। তাঁর দাবি এই মেয়াদ উত্তীর্ণ সরকারের বিদায় বেলায় সিংহভাগ ঠিকাদার ২ কিলোমিটারও রাস্তা বানাতে রাজি হচ্ছেন না।




