গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology প্রথম ভিডিওতেই ২ লাখ ভিউ, ইনফ্লুয়েন্সারের বয়স ১০৩

    প্রথম ভিডিওতেই ২ লাখ ভিউ, ইনফ্লুয়েন্সারের বয়স ১০৩

    0
    153
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    জোয়ান পার্টরিজ,বয়স ১০৩ বছর হলেও মেকআপ করতে এক দিনও ভুল করেন না। ব্রিটেনের এক কেয়ার হোমে থেকেও তার রূপচর্চার অভ্যাস এখনও অটুট। আর সেখান থেকেই একটিমাত্র ভিডিওর মাধ্যমে তিনি এখন হয়ে উঠেছেন টিকটক ইনফ্লুয়েন্সার।

    ব্রিটেনের ওরচেস্টারশায়ারের রেডডিচ শহরের মিলক্রফট কেয়ার হোমে বসবাসকারী জোয়ানের মেকআপের ভিডিও সম্প্রতি হোমটির টিকটক পেজে পোস্ট করা হয়। সেখানে দেখা গিয়েছে, প্রতিদিনের মতো তিনি নিজের মুখে রুজ দিচ্ছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে, দেখে ফেলেন প্রায় দুই লাখ মানুষ।জোয়ান বলেছেন, তিনি ভাবতেই পারেন নি এত মানুষ তাঁকে দেখবে। তিনি হতবাক, একেবারেই অভিভূত।মিলক্রফটের ব্যবস্থাপক লিন্ডসে সার্ড বলেছেন, টিকটকের মেকআপ টিউটোরিয়াল দেখে অনুপ্রাণিত হয়ে চলতি মাসের শুরুতে ভিডিওটি তারা পোস্ট করেন।তিনি বলেছেন,ভিডিওতে যে প্রসাধনী জোয়ান ব্যবহার করছিলেন, তা দেখে একজন দর্শক সেই কোম্পানিকে ট্যাগ করে জানান।

    এরপর কোম্পানিটি যোগাযোগ করে এবং জানায়, ভিডিওটি তাদের খুব ভালো লেগেছে। তারা সরাসরি জোয়ানকে একটি মেকআপ সেট পাঠাতে চায়।ভিডিওতে লাখ খানেক ভিউ ছাড়াও কয়েকশ মন্তব্যও এসেছে, যেখানে দর্শকরা জোয়ানকে আরও মেকআপ টিউটোরিয়াল দিতে অনুরোধ করেছেন।