
২০১৬-র সব পরীক্ষার্থীকেই ভাতা দিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষাকর্মীদের মুখ্যমন্ত্রীর ভাতা ঘোষণা নিয়ে এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর কথায় যেভাবে তৃণমূল চাকরি চুরি করেছে তাতে ২০১৬-র ২২ লাখ পরীক্ষার্থীকেই ভাতা দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী আরও বলেছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। তাঁর দাবি যে রাজ্যের স্কুলের সিলেবাসে বিপ্লবীদের সম্পর্কে ৩ লাইন লেখা থাকে, সেখানে দুর্নীতিগ্রস্ত পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে ৮ লাইন লেখা থাকে সেখানে পড়াশোনার মান কোথায় রয়েছে তা এতেই প্রমাণ হয়ে গিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন ৮ হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে।
শিক্ষকদের পড়ানো বন্ধ করিয়ে মিড ডে মিলের দেখাশোনার কাজ করানো হচ্ছে।
