২০১৬ এসএলএসটি চাকরিরত শিক্ষকদের বিক্ষোভ মিছিল

0
1369
ছবি সৌজন্যে : নিজস্ব

দুর্নীতিগ্রস্তদের সঙ্গে তাঁদের একসারিতে বসানো হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলে শুক্রবার পথে নেমেছে ২০১৬ এসএলএসটি চাকরিরতারা। এদিন এসএসসি, রাজ্য সরকারের বিরুদ্ধেও স্লোগান তোলা হয় মিছিল থেকে।

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে এসএলএসটি মামলার পরবর্তী শুনানি রয়েছে। এদিন করুণাময়ী থেকে আচার্য সদন পর্যন্ত বিক্ষোভ পদযাত্রা শেষে আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। অশান্তির আশঙ্কায় দ্বিতীয়স্তরীয় পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল আচার্য সদন চত্বর। বিক্ষোভ শেষে এসএসসি চেয়ারম্যানকে ডেপুটেশন জমা দেন শিক্ষক প্রতিনিধিরা। উল্লেখ্য, হাইকোটে তাঁদের নিয়োগ মামলায় প্যানেল বাতিল হয়েছে।

দেশের শীর্ষ আদালতেও এই মামলায় তাঁদের প্যানেল বাতিলের আবেদন জানিয়েছেন আইনজীবীরা। ২৭ তারিখ সুপ্রিম শুনানির আগে শুক্রবারের বিক্ষোভ মিছিলে সরাসরি এসএসসি-র সঙ্গে সংঘাতে এসএলএসটি ২০১৬ শিক্ষক-শিক্ষিকারা।