গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment গ্র্যামি জিতলেন শাকিরা, উৎসর্গ অভিবাসী’দের

    গ্র্যামি জিতলেন শাকিরা, উৎসর্গ অভিবাসী’দের

    0
    170
    ছবি : সংগৃহীত

    গ্র্যামির ৬৭তম আসরে আবার হাসলেন পপ গায়িকা শাকিরাও। নিজের জন্মদিনেই গায়িকার মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক।

    চতুর্থবারের মতো জিতলেন গ্র্যামি।এবার লাস মুজেরাস ইয়া নো লোরান অ্যালবামের জন্য পুরস্কার পান শাকিরা। তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন জেনিফার লোপেজ। সেই সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা।পুরস্কার হাতে নিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা। বক্তৃতার শুরুতে আমেরিকার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেছেন তিনি।এরপর তার পাওয়া পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করেছেন শাকিরা। এরপর বলেছেন, তিনি তাঁর পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছেন। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। তিনি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছেন।সেই সঙ্গে বিশ্বের প্রতিটি কর্মরত নারীর পরিশ্রমকেও কুর্নিশ জানিয়েছেন শাকিরা।

    পুরস্কার নেওয়ার পর স্টেজে পারফর্মও করেছেন গায়িকা শাকিরা। যা দেখে স্বাভাবিকভাবেই বাকরুদ্ধ দর্শকরা।