!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Sports ২০২৭ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল মাদ্রিদে

    ২০২৭ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল মাদ্রিদে

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ২০২৭ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।স্পেনের রাজধানী মাদ্রিদের ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ এস্তাদিও মেত্রোপলিতানো স্টেডিয়ামে আয়োজিত হবে ইউরোপ সেরার ট্রফি লড়াই।

    একই বছর মহিলা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে পোল্যান্ডের রাজধানী ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে।আলবেনিয়ার তিরানায় নির্বাহী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছে উয়েফা।এদিকে আগামী বছরের উয়েফা সুপার কাপ আয়োজন করা হবে অস্ট্রিয়ার সালসবুর্গে। ২০২৭ সালের ফাইনালের জন্য প্রাথমিকভাবে ইতালির মিলানের সান সিরো স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে স্টেডিয়ামটির সংস্কার পরিকল্পনা ও পরিকাঠামোগত জটিলতার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত কয়েক মাস স্থগিত রাখা হয়। শেষ পর্যন্ত অ্যাতলেতিকোর ঘরের মাঠকেই বেছে নেয় উয়েফা।এছাড়া লা লিগা ও সিরি আর ম্যাচ বিদেশের মাটিতে আয়োজনের প্রসঙ্গেও আলোচনা চলছে। তবে উয়েফা জানায়, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দর্শকসহ সব অংশীজনের মতামত নেওয়া হবে।

    অন্যদিকে,ইতালির ফুটবল ফেডারেশন ,এফআইজিসি আগামী ফেব্রুয়ারিতে কোমোর বিপক্ষে এসি মিলানের সিরি আর ম্যাচ অস্ট্রেলিয়ার পার্থে আয়োজনে অনুমতি দিয়েছে। অন্যদিকে আগামী ডিসেম্বরে আমেরিকার মায়ামিতে লা লিগার বার্সেলোনা-ভিয়ারিয়ালের ম্যাচ আয়োজনের অনুমোদন দিয়েছে স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশন ,আরএফইএফ।