
বাংলা দখল করতে গিয়ে গুজরাটে হারবে বিজেপি। হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ২০২৯ বড় ভয়ঙ্কর। তৃণমূল নেত্রী বলেছেন তাঁকে আঘাত করতে এলে ভারতবর্ষ নাড়িয়ে দেবেন। বিজেপিকে বার্তা দিয়ে বলেছেন ভোটের পর তিনিও সারা দেশে ঘুরবেন।
তিনি আরও বলেছেন সারা দেশকেই দখল করে বাংলাকেও দখল করতে চাইছে বিজেপি। কিন্তু বাংলা দখলের বিজেপির চেষ্টা যে ব্যর্থ হবে, সেকথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দিল্লি লাডুডু খেয়েও আশ মেটেনি তাই বাংলা দখলের চেষ্টায় নেমেছে। কিন্তু এর ফল হবে উল্টো। হুঁশিয়ারি দিয়ে বলেছেন ২০২৯ বড় ভয়ঙ্কর। খোঁচা দিয়ে বলেছেন শকুনি মামারা সেদিন কোথায় পালাবে।
তৃণমূলের কেউ কিছু না করলেও জেলে আর বিজেপির কেউ কিছু তাঁকে বাঁচাতে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাকে আঘাত করতে প্রত্যাঘাত হবে বলে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে জিরোতে নামিয়ে দেওয়ার চ্যালেঞ্জও ছুড়েছেন।
