শিয়ালদহ স্টেশনে বোমাতঙ্ক, হইচই

0
164
Bomb panic at Sealdah station noise
Bomb panic at Sealdah station noise
২১ জুলাইয়ের সভার আগেই বোমাতঙ্ক। শিয়ালদহ স্টেশনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। রবিবার সকালেই শিয়ালদহ স্টেশন থেকে একটি ব্যাগ উদ্ধার হয়।
যার ফলে ঘটনাস্থলে  বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করেছে বম্ব স্কোয়াড। ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের আয়োজিত শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কাতারে কাতারে মানুষ আসছেন। শুধু কলকাতাই নয়, বিভিন্ন জেলা থেকেও মানুষ আসছেন একুশে জুলাইয়ের সভায় যোগ দিতে। সকাল থেকেই ভিড়ে থিকথিক করছে শিয়ালদহ স্টেশন। এরইমাঝে বোমাতঙ্ক। পরিত্যক্ত ব্যাগ ঘিরে ছড়ায় বোমাতঙ্ক।