গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International মেক্সিকোয় পথদুর্ঘটনায় মৃত ২১

    মেক্সিকোয় পথদুর্ঘটনায় মৃত ২১

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স

    মেক্সিকোর হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। আধিকারিকরা জানিয়েছেন, মেক্সিকোর ওয়াক্সাকা এবং পুয়েবলা রাজ্যের সংযোগকারী একটি হাইওয়েতে ওই দুর্ঘটনা হয়। একটি সিমেন্ট বোঝাই ট্রাক অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে।

    ওই ট্রাকটি তার নিজের লেন ছেড়ে অন্য লেনে প্রবেশ করে। তার পরেই ওই ট্রাকটি ধাক্কা মারে একটি বাসকে। এর পরেই আরও একটি পরিবহন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এত জোরে ধাক্কা মারে যে দুমড়ে মুচড়ে যায় বাসটি।সংঘর্ষের পর ট্রাকটি একটি খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ট্রাকটিতে।

    সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে, পুয়েবলার স্বরাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল আগুইলার জানিয়েছেন, তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন অনেকেই। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন আধিকারিকরা। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।