গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ছত্তীশগড়ের কাঁকেরে আত্মসমর্পণ করেছেন ২১ মাওবাদী

    ছত্তীশগড়ের কাঁকেরে আত্মসমর্পণ করেছেন ২১ মাওবাদী

    0
    90
    ছবি সৌজন্যে : এক্স

    ছত্তীশগড়ের বস্তার রেঞ্জের কাঁকের জেলায় রবিবার একজন ডিভিশন কমিটির সম্পাদক সহ ২১ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারী ২১ জনের মধ্যে ১৩ জন মহিলা ও ৮ জন পুরুষ।

    তারা ১৮ টি অস্ত্রসমর্পণ করেছে  যার মধ্যে তিনটি একে ৪৭ রাইফেল , চারটি এসএলআর ও দুটি আইএনএসএএস রাইফেল , ছয়টি ৩০৩ রাইফেল, দুটি সিঙ্গেল-শট রাইফেল এবং একটি ব্যারেল গ্রেনেড লঞ্চার। বস্তার রেঞ্জের আই জি সুন্দররাজ বলেছেন যে, এই ক্যাডাররা সহিংসতার অসাড়তা বুঝতে পেরেছে এবং তাদের জীবন পুনর্নির্মাণের জন্য মূলধারায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

    তাদের পুনর্বাসন এবং পুনঃএকত্রীকরণ সম্পর্কিত আইনি এবং পদ্ধতিগত আনুষ্ঠানিকতা চলছে। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানানো হবে। শুধু অক্টোবরের তৃতীয় সপ্তাহে মোট ২৩৮ মাওবাদী মূলস্রোতে ফিরে এসেছে। সিপিআই (এমএল) থেকে উল্লেখযোগ্যভাবে পদত্যাগের পর সর্বশেষ এই আত্মসমর্পণ। যা মাওবাদীমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে একটা বড়ো পদক্ষেপ।