গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home East Medinipur মারধরে অসুস্থ বহু ছাত্রী! গ্রেফতার শিক্ষক

    মারধরে অসুস্থ বহু ছাত্রী! গ্রেফতার শিক্ষক

    0
    180
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ক্লাসের মাঝে ছাত্রীদের বেধড়ক মারধরে অভিযোগ উঠেছে ইংরেজির শিক্ষকের বিরুদ্ধে। যারফলে অসুস্থ হয়ে হয়ে বহু ছাত্রী ভর্তি হাসপাতালে।
    ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। ক্ষোভে অভিযুক্ত স্যর-সহ বেশ কয়েকজন শিক্ষককে তালাবন্দি করে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার অস্তিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে। ওই স্কুলের ইংরেজির শিক্ষক বিপ্লব পণ্ডা। সূত্রের খবর, অন্যান্যদিনের মতোই বৃহ্স্পতিবার স্কুলে গিয়েছিল পড়ুয়ারা। দুপুরের দিকে অষ্টম শ্রেণির ক্লাস নিতে যান বিপ্লব। অভিযোগ, সেখানেই ছাত্রীদের বেধড়ক মারধর করেন তিনি। যার জেরে অসুস্থ হয়ে পড়েন অনেকেই।
    তাঁদের মধ্যে ২১ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। যদিও এই মারধরের কারণ স্পষ্ট নয়। অভিযুক্ত শিক্ষকের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা।