২১টি সেলাই, আতঙ্কে নব নালন্দার সেই ছাত্র   ১০

0
125
ছবি সৌজন্যে : নিজস্ব
মাথায় ১২টা সেলাই, কাঁধে ৯টি স্বভাবতই আতঙ্ক ছাড়ছে না নব নালন্দার অষ্টম শ্রেণির ছাত্রটিকে। এই অবস্থায় আর জি করে ট্রমা কেয়ারে তাঁকে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক ভাবে কাউন্সিলিং করা হচ্ছে।
আহত ওই ছাত্রের মা আর জি করের কর্মরতা। সেই কারণে রাসবিহারী মোড়ে সকাল ৭টা ১৫ নাগাদ দুর্ঘটনার পর আহত ছাত্রকে প্রথমে ঢাকুরিয়া আমরি-তে নিয়ে যাওয়া হলেও, পরে রীতিমতো মুচলেকা দিয়ে তাঁর বাবা-মা চিকিৎসার জন্য আর জি করে নিয়ে যান। অন্য আহত ছাত্রটিকে প্রাথমিক চিকিৎসার পর তাঁর নাকতলার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এই অবস্থায় প্রাথমিকভাবে স্কুল কতৃপক্ষ ছাত্ররা স্কুল ভবনের জানলা জোর করে খুলতে গেলেও কাচ ভেঙে পড়ে বলে প্রথমে দাবি করলেও, পরে অভভাবকদের বিক্ষোভের জেরে কার্যত পিছু হতেছে। নব নালন্দা স্কুলের প্রিন্সিপাল অরিজিৎ মিত্র জানিয়েছেন, মঙ্গলবার তিনি অভিভাবকদের সঙ্গে আবারও বৈঠকে বসবেন, তার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুলের বাইরে তারের জাল দিয়ে ঘিরে দেওয়া হবে যাতে যেকোনও রকম দুর্ঘটনা এড়ানো যায়।
অন্যদিকে, অভিভাবকদের তরফে অভিযোগ, তাঁদের কাছ থেকে নিয়মিত অ্যাম্বুলেন্স ফি নেওয়া হলেও, দুর্ঘটনার পর স্কুল চত্বরে কোনও অ্যাম্বুলেন্স দেখা যায়নি। সবমিলিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে নব নালন্দার ঘটনাকে কেন্দ্র করে। আর এরপরই ঘটনার তদন্তে নেমেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন।