একুশে জুলাই রাস্তা থেকে উধাও বাস 

0
202
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের জন্য় কলকাতার রাস্তা থেকে উধাও অধিকাংশ সরকারি ও বেসরকারি বাস। যারফলে সকাল থেকেই হয়রানির শিকার অফিস বেরোনো বাস যাত্রীরা।
চরম ভোগান্তির শিকার স্কুল পড়ুয়ারাও। পাশপাশি ট্রেনে করে জেলা থেকে কলকাতার পথে তৃণমূল কর্মীরা আসার ফলে ট্রেনে অতিরিক্ত ভিড়। ফলত জেলাথেকে যে সমস্ত অফিস যাত্রীরা কলকাতায় চাকরিসূত্রে আসেন তারাও বেজায় নাকাল হয়েছেন। রাস্তার ধারে পরপর দাঁড়িয়ে আছে নীলরঙের সরকারি বাস। শুক্রবার সকাল থেকে এই ছবি চোখে পড়ছে কলকাতার একাধিক জায়গায়। তবে বাসগুলি সাধারণ যাত্রীদের জন্য দাঁড়িয়ে নেই। সেগুলিতে ধর্মতলায় নিয়ে যাওয়া হবে তৃণমূল কর্মীদের। স্বাভাবিকভাবেই রাস্তায় বাসের অভাব বেশ বুঝতে পারছেন নিত্যযাত্রীরা। কর্মস্থলে পৌঁছতে বেগ পেতে হচ্ছে তাঁদের। ফলত তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি প্রতিদিন বাসে, ট্রামে করে অফিস পৌঁছতে হয়।
কিন্তু ২১ জুলাই-র জন্য রাস্তায় সরকারি-বেসরকারি বাস না থাকায় গন্তব্যস্থলে পৌঁছতে দেরি হচ্ছে। প্রশাসন যদি এই বিষয়ে নজর দেয় তাহলে বাঁচে সাধারণ মানুষ। দাবি আম জনতার।