কানাডার নির্বাচনে পাঞ্জাবি বংশোদ্ভূত ২২ প্রার্থীর জয়

0
187
ছবি সৌজন্যে : এক্স

কানাডার জাতীয় নির্বাচন-২০২৫ এ পাঞ্জাবি বংশোদ্ভূত প্রার্থীদের ঐতিহাসিক সাফল্য দেখা গেছে। এই নির্বাচনে মোট ২২ জন পাঞ্জাবি বংশোদ্ভূত প্রার্থী হাউস অব কমন্সে জয়লাভ করেছেন, যা কানাডার পার্লামেন্টের মোট সদস্য সংখ্যার ছ’ শতাংশেরও বেশি।

ব্র্যাম্পটন শহরে, যেখানে পাঞ্জাবি সম্প্রদায়ের প্রভাব অনেক বেশি, সেখানে ফলাফল ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই শহরের পাঁচটি আসনে পাঞ্জাবি নামধারী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে।ব্র্যাম্পটন নর্থে লিবারেল দলের রুবি সাহোতা কনজারভেটিভ প্রার্থী আমনদীপ জাজকে পরাজিত করেছেন। ব্র্যাম্পটন ইস্টে লিবারেল দলের মানিন্দর সিদ্ধু কনজারভেটিভ বব দোসাঞ্জকে হারান এবং ব্র্যাম্পটন সাউথে লিবারেল সোনিয়া সিদ্ধু কনজারভেটিভ সুখদীপ কাংকে পরাজিত করেছেন।ব্র্যাম্পটনের বাইরেও পাঞ্জাবি-কানাডীয় রাজনীতিকরা উল্লেখযোগ্য জয় পেয়েছেন।

প্রাক্তন উদ্ভাবনমন্ত্রী আনিতা আনন্দ তার ওকভিল ইস্ট আসনে জয়ী হয়েছেন।ওয়াটারলুতে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি বিষয়ে কাজের জন্য পরিচিত বর্ষীয়ান রাজনীতিক বারদিশ চাগারও জয়ী হয়েছেন।বলা হচ্ছে,এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে, কানাডার রাজনীতিতে পাঞ্জাবি-শিখ সম্প্রদায়ের প্রভাব ক্রমশ বাড়ছে এবং তারা বিশ্বের অন্যতম প্রগতিশীল গণতন্ত্রে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।