রাশিয়ায় চপার ভেঙে মৃত ২২

0
137
22 dead in chopper crash in Russia
22 dead in chopper crash in Russia
প্রাকৃতিক দুর্যোগের কারণে রাশিয়ায় চপার ভেঙে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ২২ জনের। সূত্রের খবর, শনিবার ভাচকাজেটস আগ্নেয়গিরি সংলগ্ন একটি হেলিপ্যাড থেকে টেক অফ করে এমআই-৮টি হেলিকপ্টার।
মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে চপারটি। তার পরেই কপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কা ছড়ায়, কামচাটকা উপদ্বীপের দুর্গম পার্বত্য অঞ্চলে হয়তো চপারটি ভেঙে পড়েছে। খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে রুশ প্রশাসন। তবে সেখানেও বড় চ্যালেঞ্জের মুখে পড়েন উদ্ধারকারীরা। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় পৌঁছনো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অবশেষে রবিবার সকালে বৃষ্টি খানিকটা কমার পরে ঘটনাস্থলে পৌঁছন ৬০ জন উদ্ধারকারীর বিশেষ দল। তবে কপ্টারের কোনও যাত্রীকেই জীবিত অবস্থায় পাওয়া যায়নি।