গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National শিবসেনা দলের ২২ বিধায়ক যোগ দিতে পারেন বিজেপিতে!

    শিবসেনা দলের ২২ বিধায়ক যোগ দিতে পারেন বিজেপিতে!

    0
    101
    ছবি সৌজন্যে : এক্স
    মহারাষ্ট্রের একনাথ শিণ্ডের শিবসেনা দলের ২২ বিধায়ক যোগ দিতে পারেন বিজেপিতে! সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেছেন শিবসেনা বিধায়ক আদিত্য ঠাকরে।
    তিনি বলেছেন , শাসক জোটের একটি দলের মধ্যে দুটি গোষ্ঠী তৈরি হয়েছে। একটি গোষ্ঠীর ২২ জন বিধায়ক মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। তাঁদের হাতে বিপুল টাকার অফার রয়েছে এবং মুখ্যমন্ত্রীর অঙ্গুলিহেলনে চলছেন এই বিধায়করা। দল ছাড়ার জন্য মুখিয়ে রয়েছেন।
    ঠাকরে আরও বলেন, এই ২২ জনের মধ্যে একজন আবার নিজেকে ‘সহ-অধিনায়ক’ বলে মনে করেন। আদিত্য ঠাকরে এই মন্তব্যে স্পষ্ট মহারাষ্ট্রের রাজনৈতিক গোষ্ঠীকোন্দল। যদিও আদিত্য ঠাকরের এই দাবিকে পুরোপুরি খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি বলেছেন, বিজেপির অন্য দলের বিধায়ক নেওয়ার কোনো প্রয়োজন নেই।