
বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হেরে যাবে বলেই এসআইআর নিয়ে বাহানা খাড়া করছে। হাওড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, জানে পশ্চিমবঙ্গে হেরে যাবে, সব জায়গায় বাংলায় হারবে।
এগুলো নিয়ে বাহানা করছে। তৃণমূল বাংলায় ভোটারদের অধিকার নিয়ে লড়ছে, কোনও মৃত ভোটার নয়, ভুয়ো কিংবা অবৈধ নয়। এদিকে, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, এটা আমাদের পিসি সরকারের ম্যাজিক। আমাদের যে পিসির সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
ওই সমস্ত এলাকায় কেউ মারা যায় না। পশ্চিমবঙ্গের সব মানুষকে বলব ওই এলাকাতেই, সবাই নিজের নিজের জেলায় যে বুথে কেউ মারা যায়নি, সেই বুথে ভোটার তালিকায় নাম লেখান। যাতে কেউ মারা না যান। ওখানে গেলে সবাই অমরত্ব লাভ করবে।






