গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে স্ট্যামারকে ২২১ ব্রিটিশ এমপি-র চিঠি

    প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে স্ট্যামারকে ২২১ ব্রিটিশ এমপি-র চিঠি

    0
    158
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী কিয়ের স্ট্যামারকে চিঠি দিয়েছেন ২২১ জন ব্রিটিশ সাংসদ।
    একটি যৌথ চিঠিতে ৯টি ভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের আগেই যেন প্যালেস্টাইনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ব্রিটেন। রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে ২৮ এবং ২৯ জুলাই অনুষ্ঠেয় ওই সম্মেলনে সহ-সভাপতির দায়িত্বে থাকছে ফ্রান্স ও সৌদি আরব।
    চিঠিতে বলা হয়েছে, ব্রিটেনের একার পক্ষে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব না হলেও ব্রিটিশ স্বীকৃতি বিশ্ববাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাকে স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে।