
নিয়ম না মেনে নিয়োগ অভিযোগে দিল্লি মহিলা কমিশনের ২২৩ জন কর্মীকে ছাঁটাই করেছেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। ভোটের মধ্যে দিল্লি মহিলা কমিশনের ২২৩ জন কর্মীকে ছাঁটাই করেছেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা।
প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ওই কর্মীদের বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। গোটা ঘটনায় মূল অভিযুক্ত মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল৷ আর দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের এই নির্দেশিকায় চাপ বেড়েছে আপের।বৃহস্পতিবারই দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের অফিস থেকে নির্দেশ জারি করা হয় যে প্যানেল ৪০ জন কর্মীর নিয়োগ মঞ্জুর করেছিল। কিন্তু দিল্লি কমিশন ফর ওমেন অ্যাক্ট অমান্য করে ২২৩টি নতুন পদ তৈরি করা হয়। এর জন্য লেফটেন্যান্ট গভর্নরের অনুমতিও নেওয়া হয়নি।লেফটেন্যান্ট গভর্নরের জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে কমিশনের কোনও অধিকার নেই চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করার। একইসঙ্গে কমিশনকে জানানো হয়েছিল যে তারা এমন কোনও পদক্ষেপ করতে পারে না অর্থ বিভাগের অনুমতি ছাড়া, যাতে সরকারের উপরে আর্থিক বোঝা বাড়ে।তদন্তে জানা গিয়েছে, নির্ধারিত নিয়ম মেনে নিয়োগ করা হয়নি। দিল্লি মহিলা কমিশনে কর্মী নিয়োগ ও বেতন বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন মানা হয়নি।
